নলছিটিবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা কবির হোসেন জোমাদ্দার

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৩৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৩৬:০৬ অপরাহ্ন
মশিউর রহমান রাসেলঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নলছিটিবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার।
 
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদ আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক—এই কামনা করি।”
 
তিনি আরও বলেন, “নলছিটি উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, তাদের সুখ-দুঃখে অংশীদার হতে। আগামীতেও সেই দায়িত্ব ও অঙ্গীকার নিয়ে কাজ করে যেতে চাই। 
 
কবির হোসেন জোমাদ্দার বলেন, “আমি একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মানবিক নলছিটি গড়ার স্বপ্ন দেখি। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা, কর্মসংস্থান এবং জনসম্পৃক্ত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক, নিরাপদ ও উন্নত নলছিটি গড়ে তুলতে পারবো বলে আমি বিশ্বাস করি।”
 
তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের অন্যতম শিক্ষা। ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়েই প্রকৃত শান্তি ও মানবতার প্রকাশ ঘটে।”
 
সবশেষে তিনি নলছিটিসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
 
আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার। তিনি সকলের দোয়া ও সমর্থন চেয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই তার প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]