কাফরুল থানাধীন বউবাজার এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মিজানুর রহমান নিপু (৫৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৪:৫৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৪:৫৩:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ফরুল থানাধীন বউবাজার এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত
আসামি মোঃ মিজানুর রহমান নিপু (৫৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন
ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী
অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের
আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|

 এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৪ মে ২০২৬ তারিখ
রাতে কাফরুল থানাধীন বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায়
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমান নিপু (৫৮)’কে
গ্রেফতার করে|
| গ্রেফতারক...ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে
জানা যায় যে, গ্রেফতারক...ত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী| সে
দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন,
ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে ঢাকা
মহানগরীসহ আন্তঃজেলায় বিক্রয় করত| ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কাফরুল
থানাধীন এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ কাফরুল থানা পুলিশ কর্তৃক তাকে
গ্রেফতার করা হয়, যার প্রেক্ষিতে একটি মাদক মামলা রুজু হয়|

জিজ্ঞাসাবাদে গ্রেফতারক...ত আসামি আরও জানায় যে, মামলা বিচারাধীন
থাকা অব¯’ায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গ্রেফতার এড়াতে উক্ত আসামি
প্রায় দীর্ঘ ০৫ বছর বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে দেশের
বিভিন্ন¯’ানে অ¯’ায়ীভাবে বসবাস করছিল|

 মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামিকে অভিযুক্ত
করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করলে তার প্রেক্ষিতে পর্যাপ্ত ¯^াক্ষ্য প্রমাণের
ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজা প্রদান করেন
এবং সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি করেন| এরই ধারাবাহিকতায় অধিযাচন পত্রের মাধ্যমে
র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে
গ্রেফতার করে|

| গ্রেফতারক...ত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া গ্রহণের
নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে|

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]