কাউখালীর চিরাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি রুবেল ও সম্পাদক ফরিদ শেখ নির্বাচিত

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৪:১০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৪:১০:৩৭ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি:
 
পিরোজপুরের কাউখালীতে উৎসবমুখর পরিবেশে উপজেলার চিরাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন রবিবার (২৪ মে) সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১০ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
 
নির্বাচনে সভাপতি পদে মোঃ রবিউল ইসলাম রুবেল ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বেল্লাল ফরাজি পেয়েছেন ৩৫ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ ফরিদ শেখ ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হৃদয় হাওলাদার পেয়েছেন ৩৯ ভোট।
 
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-মাহমুদ সুমন। নির্বাচন পর্যবেক্ষণ করেন, কাউখালী উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ। এছাড়া থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
 
নির্বাচনকে কেন্দ্র করে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ রবিউল ইসলাম রুবেল বলেন, “চিরাপাড়া বাজারের ব্যবসায়ীরা আমাকে যে ভালোবাসা ও আস্থা রেখে নির্বাচিত করেছেন, তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের উন্নয়ন ও সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
 
সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ ফরিদ শেখ বলেন, “ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও বাজারের সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]