মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও হজের উদ্দেশ্যে মক্কায় বিদেশি হাজিদের ঢল

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৩:১২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৩:১২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং চরম ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও চলতি বছরের পবিত্র হজে অংশ নিতে এ পর্যন্ত ১৫ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৈরী পরিস্থিতি সত্ত্বেও এই সংখ্যা গত বছরের আন্তর্জাতিক হজযাত্রীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
 
 
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরান ও ইসরাইলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার জেরে সমগ্র উপসাগরীয় অঞ্চলে ব্যাপক বিমান চলাচল বিপর্যয় দেখা দেয় এবং যাতায়াত খরচ একলাফে অনেক বেড়ে যায়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো প্রধান প্রধান বিমান সংস্থাগুলোকে আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিলের ধকল কাটিয়ে পুনরায় তাদের কার্যক্রম স্বাভাবিক করতে বেশ বেগ পেতে হয়েছে।

 
তবে সমস্ত জটিলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করেই আল্লাহর ঘরের মেহমানরা মক্কা অভিমুখে যাত্রা অব্যাহত রেখেছেন।

 
সৌদি আরবের হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ আল-মুরাব্বা শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, “বিদেশ থেকে আগত হাজিদের মোট সংখ্যা এখন পর্যন্ত ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।”

 
আগামী সোমবার থেকে হজের আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ফলে আনুষ্ঠানিকতা শুরুর পূর্ববর্তী শেষ দুই দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

 
উল্লেখ্য, গত বছর মোট ১৬,৭৩,৩২০ জন মুসলিম হজ পালন করেছিলেন, যার মধ্যে সৌদি আরবের বাইরে থেকে এসেছিলেন ১৫,০৬,৫৭৬ জন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]