দুর্গম এলাকার সুযোগ নিচ্ছে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা: র‌্যাব অধিনায়ক

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০২:৩৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০২:৩৪:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
র‌্যাব-৭-এর অধিনায়ক কর্নেল হাফিজুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা পাহাড়ি দুর্গম এলাকার সুযোগ নিচ্ছে। বারবার হামলা করলেও প্রশাসন পৌঁছাতে দেরি হওয়ায় তারা পালিয়ে যাচ্ছে। তবে সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো তৎপর হচ্ছে। শিগ্‌গির সব সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হবে।


সোমবার দুপুরে আলীনগরে অভিযান শেষে তিনি এসব কথা বলেন।


এ সময় হাফিজুর রহমান বলেন, গতকাল রোববার ১২-১টা মধ্যে আমাদের আলীনগরের ক্যাম্পে দেড়শ সদস্য ছিলেন। এর মধ্যে পুলিশ, র‌্যাব, এপিবিএনের সদস্যও ছিলেন। তারা ক্যাম্পের বাইরে থাকায় হঠাৎ করে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তারা ক্যাম্পটি ভেঙে দিতে চায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে আমাদের সদস্যরা মুহূর্তেই তাদের প্রতিরোধ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]