‎বগুড়ায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০২:২১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০২:২১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
‎বগুড়ার গাবতলীতে বৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে আমিনা বেওয়া (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫মে) সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনা বেওয়া ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী। এছাড়াও ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালার‌ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎স্থানীয় লোকজন জানান, সকাল বৈশাখী ঝড় ও বৃষ্টির মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান আমিনা বেওয়া। এ সময় ঝড়ে একটি আমগাছের বড় ডাল ভেঙে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তার লাশ বাড়িতে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

‎এছাড়াও বৈশাখী ঝড়ে গাবতলী মহিলা কলেজের টিনের চালা, বেড়া সহ বিভিন্ন স্থানে গাছপালার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]