পত্নীতলায় ডাম্পট্রাকের চাপায় নিহত ২

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০২:০৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০২:০৯:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার রাত ২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-জয়পুরহাট আঞ্চলিক সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা হলেন—মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের হবিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তরিকুল পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন এবং ঘটনার সময় তিনি অটোরিকশার যাত্রী হিসেবে ফিরছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর একটি বেপরোয়া গতির ডাম্পট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলামের মৃত্যু হয়।

ঘটনার পরপরই ঘাতক ডোম্পট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

ওসি নিয়ামুল আরও বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ডাম্পট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]