হবিগঞ্জে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’-এর প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত,

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০১:০৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০১:০৩:৫৫ অপরাহ্ন
 
সংবাদদাতাঃ
 
"হবিগঞ্জ সদর সহ সারা দেশে খুন, গুম, হত্যা, ধর্ষণ, নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও রাহাজানি বৃদ্ধি পাওয়ায় এবং সার্বিক আইন-শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে হবিগঞ্জে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

 
সংগঠনের হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমান এর আহবানে গত ২৪ মে (রবিবার) বিকাল ৩:০০ ঘটিকায় হবিগঞ্জের স্থানীয় কালি বাড়ি রোড এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন দেশে চলমান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজির তীব্র নিন্দা জানান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, তা নাগরিকদের মৌলিক মানবাধিকারকে চরম হুমকির মুখে ফেলেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। 
 
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ হবিগঞ্জ জেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মানবাধিকার কর্মী এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন। তারা অবিলম্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং নাগরিক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। কর্মসূচি তে অংশ গ্রহণ করেন সাধারণ সম্পাদক শাহ্ মোঃ মামুনুর রহমান, শামসুদ্দিন আহমেদ মনজু,উজ্জ্বল বনিক,মোঃ সাহেব আলী,আবদুল হামিদ খাঁন,মোঃ আবু তাহের কদর আলী,তাবিদুল ইসলাম, এনি মনি দাস, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]