ঈদযাত্রায় কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৫৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৫৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঈদযাত্রার তৃতীয় দিনে নীলসাগর ও রংপুর এক্সপ্রেসসহ ৫টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে।

সোমবার সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। তবে এ ব্যস্ততার মধ্যেই উত্তরাঞ্চলগামীসহ ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

তবে রেল কর্তৃপক্ষ এটিকে ‘অপারেশনাল ডিলে’ এবং রেললাইনের ওপর স্থানীয়দের খড় শুকানোর কারণে ট্রেনের গতি কমে যাওয়াকে দায়ী করলেও, ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

স্টেশন সূত্রে জানা গেছে, সকাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করলেও দুটি ট্রেন বিলম্বে ছেড়েছে এবং আরও দুটি ট্রেন নির্ধারিত সময় পার হওয়ার পরও প্ল্যাটফর্ম ছাড়েনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]