আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা কাটেনি: ইরান

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৪৮:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চলমান আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতি গভীরভাবে অবিশ্বাস পোষণ করে ইরান। চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুইপক্ষ। সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছেন তাসনিম নিউজ এজেন্সি।

সূত্রটি জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। চুক্তির বেশ কয়েকটি শর্ত নিয়ে মতপার্থক্য রয়ে গেছে।

সূত্রটি জানিয়েছে, ‘প্রাথমিক সমঝোতা হলেও এর অর্থ এই নয় যে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে বা বর্তমান প্রশাসন তার প্রতিশ্রুতি পূরণে আস্থা রাখে।’

তিনি আরো জানান, ‘আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রেকর্ড খুবই খারাপ, যা অবিশ্বাসকে আরো শক্তিশালী ও দৃঢ় করে। তাই, সমঝোতা হলেও ইরান চুক্তি-পরবর্তী পুরো প্রক্রিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের কার্যকলাপের ওপর নজর রাখবে। যদি যুক্তরাষ্ট্র সেই পর্যায়ে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে ইরান জবাব দেওয়ার ক্ষমতা ধরে রাখবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]