ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:২৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:২৭:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ভারতের উত্তর প্রদেশে ঈদুল আজহার নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, খোলা জায়গায় বা জনসমাগমস্থলে কোরবানি দেওয়া যাবে না। সেই সঙ্গে রাস্তা বন্ধ করে কোনোভাবেই ঈদের নামাজ পড়া যাবে না বলেও জানান তিনি। একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেওয়া হবে না। পূর্বনির্ধারিত স্থানে কোরবানির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন।

তিনি আরো বলেন, নামাজ শুধু প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]