সোনাহাট স্থলবন্দরে ৮ দিনের ছুটি ঘোষণা

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:২১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:২১:৫৯ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
 
 
রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আকমল।
 
তিনি জানান, ১৯ মে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং ২ মে থেকে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। 
 
তিনি আরও জানান, ব্যবসায়ী, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সুবিধা বিবেচনায় এ ছুটি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]