র‍্যাবের অভিযানে রংপুর জেলার মিঠাপুকুরে চাঞ্চল্যকর দস্যুতা মামলার প্রধান আসামি ঢাকা জেলার সাভার হতে গ্রেফতার।

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক



 র‍্যাবের অভিযানে রংপুর জেলার মিঠাপুকুরে চাঞ্চল্যকর  দস্যুতা মামলার প্রধান আসামি ঢাকা জেলার সাভার হতে গ্রেফতার।
 
   র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ দস্যুতা, ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
বাদী মোছাঃ লায়লা নিলুফার ইয়াছমিন (৪৩) এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর স্বামী মোঃ নুরুজ্জামান অসুস্থ হয়ে রংপুরে হাসপাতালে ভর্তি থাকার কারণে বাদীর বাসা দেখাশুনা করার জন্য বাদীর দেবর মোঃ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। ইং ১৪/০৪/২০২৬ তারিখ দিবাগত রাতে দস্যুতার উদ্দেশ্যে অজ্ঞাতনামা আসামিগণ ঘরের ভিতরে প্রবেশ করে বাদীর দেবরকে চিৎকার না করার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। তারা বাদীর দেবরের মাথা ও মুখ জামা দিয়ে জাপটিয়ে ধরে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে উক্ত ঘরের ভিতরে থাকা সাদা রংয়ের একটি ১২৫  সিসি ডিসকভার মটর সাইকেল, আলমারি ও ড্রয়ারে থাকা নগদ ৫,০০,০০০/- টাকা, ০২ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের বালা, ০১ ভরি ০৮ আনা ওজনের ০১ টি লকেটসহ স্বর্ণের চেইন, ০১ ভরি ওজনের ০২ জোড়া স্বর্ণের কানের দুল, ১২ আনা ওজনের ০৩ টি স্বর্ণের আংটি, ০২ টি মোট ০২ ভরি ওজনের রূপার নুপুর এবং মাটির ব্যাংকে জমানো নগদ ৮০,০০০/- টাকা, প্লাস্টিকের ব্যাংকের ২৫,০০০/- টাকা ও ১৫,০০,০০০/- মূল্যের সঞ্চয়পত্র লুণ্ঠন করে নিয়ে যায়। উল্লেখ্য যে, ধৃত আসামি ও অজ্ঞাতনামা আসামিগণ রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেছিলো। উক্ত ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী বাদী হয়ে ইং ১৫/০৪/২০২৬ তারিখ অজ্ঞাতনামা আসামিগনের বিরুদ্ধে  রংপুর জেলা মিঠাপুকুর থানায় ধারা- ৩৯৪ পেনাল কোড, ১৮৬০ এর একটি দস্যুতা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২।
উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
 
 এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইং ২৩/০৫/২০২৬ তারিখ রাত ১০.৪৫ ঘটিকায় র‌্যাব-৪, সিপিএসসি, মিরপুর-১, ঢাকা এবং র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার দস্যুতা মামলায় তদন্তেপ্রাপ্ত প্রধান আসামি ০১। মোঃ আরিফ মন্ডল (৩৯), পিতা- মো: সাজ্জাদ আলী মন্ডল@ সেদু , সাং-রানী পুকুর, থানা-মিঠাপুকুর, জেলা- রংপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
   পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি দস্যুতা, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]