ইরানে ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে সশস্ত্র নেতার মৃত্যুদণ্ড কার্যকর

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ইরানে গত জানুয়ারিতে একটি কথিত অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আব্বাস আকবারি নামে এক সশস্ত্র নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পর আকবারিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 
গত জানুয়ারিতে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক অস্থিরতা ও বিক্ষোভের সময় ইসফাহান প্রদেশের নাইন এলাকায় নিরাপত্তা বাহিনীর দিকে পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন আকবারি।

 
তাঁর বিরুদ্ধে ‘মোহাহেরেবা’ (আল্লাহর বিরুদ্ধে শত্রুতা), সরকারি সম্পত্তি ধ্বংস এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগ আনা হয় এবং আদালত তাঁকে এ সব অপরাধে দোষী সাব্যস্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]