হরমুজ প্রণালি পুনরায় খুলতে নীতিগতভাবে সম্মত ইরান

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১০:৪৫:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১০:৪৫:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া এবং তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংক্রান্ত সমস্যা সমাধানের বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইরান। একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন জানতে পেরেছে যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রস্তাবিত চুক্তির সাধারণ কাঠামো অনুমোদন করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, প্রথমে প্রণালিটি পুনরায় খোলা হবে এবং এরপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া হবে।

ওই কর্মকর্তা আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আরো দীর্ঘ সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। তিনি তার প্রতিনিধিদের এ বিষয়ে ‘তাড়াহুড়ো না করার’ নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে ‘গঠনমূলক’ আলোচনা চলছে। তবে চুক্তিটি নিখুঁত করতে ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]