কাউখালীতে বিআরডিবির ঋণ বিতরণ ও গাছের চারা প্রদান

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৫:৪১ অপরাহ্ন
 
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন বিভিন্ন প্রকল্পের সুফলভোগী সদস্যদের মাঝে ঋণ বিতরণ ও গাছের চারা প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে, অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার ২১ জন সুফলভোগী সদস্যের মাঝে মোট ১৫ লাখ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
 
উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পিরোজপুর জেলার উপ-পরিচালক মোঃ নাজমুল আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকল্প অফিসার সুজল কুমার পোদ্দারসহ বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিআরডিবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করা হচ্ছে। সহজ শর্তে ঋণ প্রদান ও পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ সদস্যদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।
কাউখালী উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া বলেন,
বিআরডিবির মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। ২১ জন সদস্যের মাঝে ১৫ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আমরা আশা করি, এই ঋণ সঠিকভাবে কাজে লাগিয়ে সদস্যরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন।
 প্রধান অতিথি বিআরডির  উপ-পরিচালক মোঃ নাজমুল আনোয়ার 
 
বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সরকারের দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঋণের পাশাপাশি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করা হয়েছে। সদস্যরা যদি সঠিকভাবে ঋণের অর্থ ব্যবহার করেন, তাহলে তাদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]