আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) রাতে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া ও কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মোঃ মামুন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মোঃ সাখাওয়াত হোসাইনকে আহ্বায়ক এবং মোঃ রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া মোঃ বাহারুল ইসলাম, মোঃ মামুন মিয়া ও মোঃ মাহবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে আরও ছয়জনকে যুগ্ম আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম সদস্য সচিব এবং ৫১ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসাইন বলেন, উলিপুরে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা একসঙ্গে কাজ করবেন।