মধ্যরাতে গানের আসরে টাকা ছিটিয়ে ভাইরাল এমপি জসিম উদ্দিন

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:২৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:২৬:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
মধ্যরাতে গানের আসরে টাকা ছিনিয়ে নেট দুনিয়ায় সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। শনিবার মধ্যরাতে একটায় ১৫ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য জসীম উদ্দীন তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভ প্রচার করেন।

১৫ মিনিটের ভিডিওতে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি ইসলামী গানের মিউজিকের সাথে সাথে সবাই হাততালি দিচ্ছেন এবং কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী জসীমউদ্দীন শিল্পীদের উপরে টাকা ছিটাচ্ছেন। টাকা ছিটানোর দৃশ্যটিকে নেটিজেনরা দৃষ্টিকটু হিসেবে দেখছেন।

জানা যায় এই আসরটি বসে ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মালদ্বীপ প্রবাসী রাহাতের বাড়িতে।

ফেইসবুকে কামরুল হাসান নামে একজন কমেন্ট করেন এভাবে বাজনা বাজিয়ে নাচের তালে তালে কালিমা তাইয়্যেবা পড়াটা খুবই অন্যায়। একজন আইন প্রণেতা এ ধরণের কাজ করতে পারেন না।

জাহাঙ্গীর আলম নামে একজন ফেসবুক ইউজার কমেন্ট করেন, হাজী জসীম উদ্দীন গান ভালোবাসেন। এজন্যই তিনি গানের আসরে এভাবেই শিল্পীদের উপর টাকা ছিটিয়ে আনন্দ উপভোগ করেছেন।

‌নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একজন সদস্য বলেন, উনি দেশের একজন আইন প্রণেতা। এভাবে গানের আসরে টাকা ছিটানো সাধারণ মানুষের মনে দাগ কেটেছে।

এই বিষয়ে জানতে কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]