​ঈদকে সামনে রেখে রাজশাহীতে বিপুল পরিমান

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৮:৫৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৮:৫৪:৩৯ অপরাহ্ন
গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজ¯^ প্রতিবেদক: ঈদকে সামনে রেখে মাদক বিক্রির উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমান কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)| শনিবার জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়|

গ্রেফতারকৃতরা হলো: মফেজ আলী ও লাইলি আক্তার| অভিযানে শলুয়া ইউনিয়নে লাইলি আক্তারের বাড়ি থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়|
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন| তিনি জানান, ঈদকে কেন্দ্র করে একটি চক্র বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করছিল| গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়|

তিনি আরও জানান, চলতি মাসে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৫১৬টি মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে| এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে| একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে|

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচার হয়ে দেশে প্রবেশ করছে| এসব মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে|#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]