গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত চালক

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৭:০১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৭:০১:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেলার লামা উপজেলায় একটি সিএনজি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। রোববার বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৫ যাত্রী।

নিহত জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে রবিবার বিকাল তিনটার দিকে যাত্রী বোঝাই করে একটি সিএনজি লামা উপজেলায় যাচ্ছিল। সিএনজিটি সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেইটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ধুমড়েমুচড়ে যায়। এতে জামাল হোসেনসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে আহত ৫ যাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন চিকিৎসকরা। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]