​ব্ল্যাকমেইলে শিক্ষার্থীর আত্মহত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৬:০৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৬:০৮:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়ায় দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মোহনার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী, সহপাঠী ও স্বজনরা।

রবিবার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দুই যুবক মোহনাকে উত্যক্ত ও ব্যক্তিগত ছবি-ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ৮ মে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মোহনা।

এ ঘটনায় ১৪ মে নিহতের বাবা হিরন মিয়া আদালতে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

মানববন্ধনে মোহনাদের পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে বীরগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাকসুদ বলেন, মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে এবং অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]