পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা কাউখালীর ফারজানা আইরিন

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:০৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:০৭:৪১ অপরাহ্ন
 
কাউখালী  প্রতিনিধি
 
পিরোজপুর জেলায় ২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা  নির্বাচিত হয়েছেন কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ২৫ নং কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আইরিন।
 
এর আগে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে কাউখালী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হন। উপজেলা পর্যায়ের সেই শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখে এবার জেলা পর্যায়েও তিনি পিরোজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হওয়ার গৌরব অর্জন করলেন। এই সাফল্যের পর তিনি এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই বিষয়ে অনুভূতি 
 
পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা কাউখালীর ফারজানা আইরিনও প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আসাদুজ্জামান বলেন, ফারজানা আইরিনের এই অর্জন আমাদের পুরো কাউখালী উপজেলার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। একজন শিক্ষকের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে শিক্ষার মান উন্নয়ন সম্ভব, তিনি তার প্রমাণ দিয়েছেন। তার এই সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষকদেরও মানসম্মত শিক্ষাদানে আরও বেশি অনুপ্রাণিত করবে। আমরা আশা করি, জেলা পর্যায়ের মতো তিনি বিভাগীয় পর্যায়েও কাউখালীর নাম উজ্জ্বল করবেন। 
 
অনুরূপ অনুভূতি প্রকাশ করে কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন,
ফারজানা আইরিন একজন অত্যন্ত দক্ষ, সৃজনশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষিকা। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে তার আধুনিক ও শিশুবান্ধব কৌশল সত্যিই প্রশংসনীয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর জেলা পর্যায়েও তার এই অবদানের মূল্যায়ন হয়েছে, যা আমাদের পুরো প্রাথমিক শিক্ষা বিভাগের জন্য একটি বড় স্বীকৃতি। আমরা আশা করছি, বিভাগীয় পর্যায়েও তিনি তার মেধা ও ন শুধু আমার একার নয়; এর পেছনে আমার বিদ্যালয়ের সকল সহকর্মী, উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা রয়েছে।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আমি যেন আগামীতেও আমার এই ধারা বজায় রেখে বিভাগীয় পর্যায়ে ভালো কিছু করতে পারি, সেজন্য সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।
 
ফারজানা আইরিনের এই কৃতিত্বে ২৫ নং কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় সচেতন মহলে আনন্দের বন্যা বইছে। সবাই তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]