কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু, আহত ৪

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০২:৩৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০২:৩৪:৫০ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ট্রাক্টরের চাপায় সদীপ চন্দ্র দাস (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলার রৌমারী-ঢাকা মহাসড়কের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। 
 
নিহত সদীপ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নমদাস পাড়া এলাকার মৃত লালু রাম দাসের ছেলে। আহতরা হলেন— একই এলাকার তারাপদ দাসের ছেলে দরবারু চন্দ্র দাস (১৬), সবুজ পাড়া এলাকার মোঃ আজিম উদ্দিনের মেয়ে  মোছাঃ মারিয়া আক্তার (২০), মোঃ বাদশা আলমের মেয়ে মোছাঃ আয়শা সিদ্দিকা (৮) ও যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রাম এলাকার অটোচালক মোঃ আমিনুল ইসলাম (৪২)।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে রৌমারী সদর বাজারের উদ্দেশ্যে অটোযোগে আসছিলেন তারা। রৌমারী-ঢাকা মহাসড়কের কাঁঠালবাড়ি এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টর অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সদীপ। আর আহত হন অটোচালকসহ চারজন। 
 
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোচালকসহ চারজন। তাদের মধ্যে মোছাঃ মারিয়া আক্তারের অবস্থা গুরুতর।’
 
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]