যেকোনো নতুন আগ্রাসনের বিধ্বংসী জবাব দেওয়া হবে: আইআরজিসি

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০২:০০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০২:০০:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র, বিমান, নৌ, স্থল, মহাকাশ এবং সাইবার ক্ষেত্রসহ সবখানে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রেখেছে। রোববার এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, যেকোনো নতুন হামলার শক্তিশালী ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।

১৯৮০ এর দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় কৌশলগত বন্দর নগরী খোররামশাহর মুক্ত হওয়ার ৪৪তম বার্ষিকী এবং জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস স্মরণে রোববার এক বিবৃতি দেন আইআরজিসি কমান্ডার ভাহিদি।

বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনী সক্রিয় প্রতিরোধ ক্ষমতা বজায় রেখেছে এবং আঞ্চলিক ও বৃহত্তর উভয় পর্যায়ের হুমকির জবাব দিতে প্রস্তুত।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর ৪০ দিনের প্রতিরোধ এবং বিধ্বংসী জবাবের মুখে শত্রু শেষ পর্যন্ত ‘অপমানিত হয়ে’ যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছে।

ভাহিদি বলেন, পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতায় ইরানের অগ্রগতির কারণে শত্রুরা তাদের হিসাব-নিকাশ পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, ‘শত্রুর যেকোনো নতুন আগ্রাসনের জবাব আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক পর্যায়ে এক বিধ্বংসী ও ভয়াবহ প্রতিক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]