​বুড়িচংয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৭:২৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৭:২৮:১৯ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) 

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দিনব্যাপী বুড়িচং পৌরসভার আরাগ আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার উম্মে সালমা, মোঃ মামুন মুন্সী, মোঃ মাসুদ ইবনে হোসাইন এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান, মোঃ জামসেদ আহমেদ চৌধুরী, মোঃ আলমগীর হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোঃ আবু মূসা জীবন, জান্নাতুল ফেরদাউস বীনা, বুড়িচং প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

উপজেলার ৯টি ইউনিয়নের ৫টি ক্লাস্টারের আওতাধীন ১৪৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]