​নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে মিশুক-ব্যাটারি, ক্ষতির দাবি ৭০ লাখ টাকা

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৫:৪২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৫:৪২:৪৮ অপরাহ্ন
‎
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোরে সংঘটিত এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক।
‎
‎ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ‘সুমনা ট্রেডার্স’-এর মালিক হাবিবুর রহমান সবুজ জানান, শনিবার ভোর আনুমানিক চারটার দিকে দোকানটিতে আগুন লাগে। আগুনে প্রতিষ্ঠানে থাকা ১৩টি মিশুক, ৩০ থেকে ৩৫টি ব্যাটারি এবং বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল পুড়ে যায়।
‎
‎স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সকাল সাতটার দিকে নবীগঞ্জ ফায়ার সার্ভিস–এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন পাশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েনি।
‎
‎ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎
‎নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]