​খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০১:০৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০১:০৪:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মো. উজ্জ্বল মিয়া নামে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) রাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি এবং উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন উজ্জ্বল। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও ছিল বলে দাবি এলাকাবাসীর। এর আগেও একাধিকবার অভিযোগ উঠলেও তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি উজ্জ্বলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]