থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার নয়, নাগরিকদের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৯:১৯:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৯:১৯:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার নয়, নাগরিকদের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী।

শুক্রবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, দলদাসত্বের সংস্কৃতি পরিত্যাগ করে থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার নয়, বরং নাগরিকের আস্থা ও ন্যায়বিচারের প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

এর আগে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

হামলার বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে জানান, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফেটে যায় এবং আরও বেশ কয়েকজন আহত হন। তিনি দাবি করেন, তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]