পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিনের ইন্তেকাল

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৮:৪৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৮:৪৭:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন আজহারুল ইসলাম ইন্তেকাল করেছেন। শুক্রবার বিকাল ৫টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি স্থানীয় ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছেলে মো. রবিউল ইসলাম।

মরহুমের মৃত্যুতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]