যমুনা বাঁধ নির্মাণে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে: পানিসম্পদমন্ত্রী

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৫:১৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৫:১৮:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (২২ মে) দুপুরে চরপৌলি এলাকায় যমুনা নদীর তীরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, যমুনা নদীর ভাঙনের কারণে প্রতি বছর অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদী ভাঙন রোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের নদী ভাঙন কবলিত এলাকাগুলো রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীর অর্থ বছরে দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করা হবে।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।

এ সময় বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙনের ফলে প্রতিবছর ফসলি জমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন থেকে হাজারো মানুষ রক্ষা পাবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা বিএনপির নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]