অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৩:৫১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৩:৫১:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যা ও অটোরিকশা ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত প্রধান আসামি আ. রহিম (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রহিম কুমিল্লার মতলব দক্ষিণ থানার কামালদি এলাকার নাসিরউদ্দিনের ছেলে। শুক্রবার রাত ২টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় যাত্রীবেশে দুই ব্যক্তি অটোরিকশা চালক আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশী দুই ছিনতাইকারী অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক বাধা দেন। এ সময় পেছন থেকে অটোরিকশা চালক আমিনুলের গলার পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে তার গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান।

ঘটনার পরপরই র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ২টার দিকে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি দল উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আ. রহিমকে গ্রেপ্তার করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]