নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোংলায় চলন্ত বিআরটিসি বাসের পিছনের সিট থেকে মো. রাজু হাওলাদার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রাজু হাওলাদার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া এলাকার বাসিন্দা। তিনি পালিত পিতা মো. মিজানুর রহমান ও মাতা রিজিয়া বেগমের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৫-৫৪৭১ নম্বরের একটি বিআরটিসি বাস মোংলায় পৌঁছালে বাসের পিছনের সিটে রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন যাত্রীরা। পরে বিষয়টি বাস কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হলে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন জানান, সকালে বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ পুলিশ ও লোকজনের ভিড় দেখে তারা এগিয়ে যান। পরে জানতে পারেন বাসের ভেতরে এক যুবকের লাশ পাওয়া গেছে। ঘটনাটি রহস্যজনক বলে মন্তব্য করেন তারা।
এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন আমার দেশকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।