​বিজিবি'র প্রতিরোধে চোরাকারবারীগণ ভারতে দৌড়ে পালিয়ে যায়

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০২:৩৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০২:৩৭:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক 

অদ্য ২২ মে ২০২৬ তারিখ আনুমানিক ০২:২০ ঘটিকায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার-৮০৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া নামক স্থানে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে একটি চোরকারবারী দল ভারত হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। 

এমন সময় চোরাকারবারী দল বিজিবির নিকটবর্তী হলে বিজিবির টহল দল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা কোন প্রকার কর্ণপাত না করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এবং চোরাকারবারীদের সতর্ক করার উদ্দেশ্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে টহল সদস্য কর্তিক ০২ (দুই) রাউন্ড ফাঁকা ফায়ার করে। উক্ত ফায়ারের ফলে চোরাকারবারীগণ ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। বর্ণিত ফায়ারে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]