মঠবাড়িয়ায় মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১২:৩১:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১২:৩১:৫৩ পূর্বাহ্ন
 
 
 
মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি:


পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনরত অবস্থায় মো. রিফাত হাওলাদার (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
 
 
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারের পাশে একটি পরিত্যক্ত দোকানঘর থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত রিফাত ধানীসাফা ইউনিয়নের তেঁতুলবাড়ীয়া গ্রামের আবদুল মালেক হাওলাদারের ছেলে।
 
 
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) পুলিশ ও মঠবাড়িয়া থানা পুলিশ সাফা বাজার এলাকায় একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাফা বাজারের পাশে একটি পরিত্যক্ত দোকানঘরে বসে রিফাতকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা সেবন করতে দেখা যায়। হাতেনাতে আটকের পর মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এর প্রেক্ষিতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামিকে ৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দণ্ডের আদেশ দেন।
 
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঠবাড়িয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে এই 'জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]