কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন ফারজানা আইরিন

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১১:২২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১১:২২:৪৫ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি: 
 
পিরোজপুরের কাউখালীতে ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন কাউখালী সদর ইউনিয়নের ২৫ নং কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা আইরিন। উপজেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীলতা, শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও সৃজনশীল পদ্ধতি প্রয়োগ, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফারজানা আইরিনকে এ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
 
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, “ফারজানা আইরিন একজন দক্ষ, পরিশ্রমী ও সৃজনশীল শিক্ষিকা। তিনি শিক্ষার্থীদের পাঠদানে নতুন নতুন কৌশল প্রয়োগ করে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার এ অর্জন অন্য শিক্ষকদেরও উৎসাহিত করবে।
 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমেই প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হবে। ফারজানা আইরিনের এই অর্জন কাউখালীর জন্য গর্বের। আশা করি তিনি ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]