রাজস্থলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:০০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:০০:৫৪ অপরাহ্ন
 
 
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
 
আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতিপাদ্যকে  জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২১ মে) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা বিএনপির কার্যলয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ৩০ মে উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
 
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ-সভাপতি মুইথুইঅং মারমা ও ছগির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, কৃষকদলের সভাপতি বিষু সাহ, তাতীদলের সভাপতি সাদেক, উলামা দলের সভাপতি আব্দুল হক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য জিকু কুমার দে-সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]