ক্রিকেটারদের বোনাসের টাকায় হবে সুইমিংপুল

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:২০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৯:২০:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জয়ের পর চুক্তি অনুযায়ী বোনাস পাবেন এটাই স্বাভাবিক। এমনকি বাড়তি বোনাসও পেতে পারতেন ক্রিকেটাররা। তবে সেই বোনাস নিতে আগ্রহী নন ক্রিকেটাররা। তারা চান, তাদের বোনাসের টাকায় মিরপুরে হোক সুইমিংপুল। পাশাপাশি জিমের সুযোগ-সুবিধা বাড়াতেও চান তারা। আজ বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ক্রিকেটারদের বোনাসের টাকায় সুইমিংপুল কিংবা জিমের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা সম্ভব নয়। তবে এই সুবিধা বৃদ্ধিতে এটা বিসিবিকে ক্রিকেটারদের পক্ষ থেকে খানিকটা অংশীদারত্ব বলে জানান তামিম।

তার কথায়, ‘ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নাই। সবচেয়ে সেরা সুযোগ-সুবিধা দিয়ে জিমটা আর সঙ্গে সুইমিংপুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসেবে কাউন্ট করে নিব।’

তিনি আরো বলেন, ‘এটা করতে তো অনেক বেশি টাকা লাগবে। বাট তারা তাদের তরফ থেকে এই অবদানটুকু রাখতে চায়। আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত ছিলাম। যদি বোনাস দেওয়া লাগত অবশ্যই দিতাম। বিকজ আমার মনে হয় এটা তাদের প্রাপ্য।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]