নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরাণীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ০৩ মাসের করাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল খাদ্য পণ্য জব্দ
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল এসব ক্ষেত্রে র্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৫/২০২৫ তারিখে জনাব মো: উমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেরাণীগঞ্জ, ঢাকা এর নেতৃত্বে ও র্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার কেরাণীগঞ্জের জিনজিরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল ও ভেজাল খাদ্য পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাদ্দাম হোসেন (২৯)’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ০৩ মাসের করাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল খাদ্য পণ্য জব্দ করা হয়।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।