বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:৫৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:৫৩:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিক-কর্মচারীরা। বুধবার সকাল থেকে আবাসিক গেটে এ কর্মসূচি পালন করেন তারা।


অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিজার রহমান তপু, সভাপতি রায়হানুল ইসলাম এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম।


বক্তারা বলেন, ২০১৫ সাল থেকে তারা নিয়মিত ফেইস বোনাস পেয়ে আসছেন। এবার তা আটকে থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। খনি কর্মকর্তাদের ফেইস বোনাস পাশ হয়েছে। কিন্তু শ্রমিকদেরটা এখনও ঝুলে রাখা হয়েছে।


নিয়ম অনুযায়ী কর্মকর্তারা ফেইস বোনাস পেলে একই সাথে শ্রমিকদেরও পাওয়ার কথা। শ্রমিক নেতারা বলেন, আগামী শনিবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। ঈদুল আজহার আগেই বোনাস না পেলে প্রয়োজনে ঈদের জামাত খনি গেটেই করা হবে এবং আন্দোলন আরো কঠোর হবে।


পরে খনির জিএম (মাইনিং) খান মো. জাফর সাদিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, খনির ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবস্থান করছেন। কিছু জটিলতা হয়েছে, তা নিরসনের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]