নিজস্ব প্রতিবেদক:
রংপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে মহানগরীর মাহিগঞ্জ এলাকার গোসাইবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মহানগরীর নিউজ জুম্মাপাড়া এলাকার আবুল কালামের ছেলে শাহজাহান কামাল মানিক (৪১), হারাগাছ থানার দক্ষিণ বাহার কাছনা এলাকার বাদশা মিয়ার ছেলে রাজু মিয়া (৩৫) এবং মিঠাপুকুর উপজেলার বাতাসন দুর্গাপুর এলাকার আব্দুল হামিদ রাজার ছেলে ফজলুল হক (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীর সহযোগিতায় রংপুর মহানগরকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।