​ফুলবাড়ীতে ভার্মি কম্পেস্ট সেপারেটর মেশিন বিতরণ\

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:৩৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:৩৪:০৭ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশবান্ধব জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, এমপি প্রতিনিধি ও রাজনীতিবিদ মোঃ সাহাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার অংশ হিসেবে কৃষকদের মাঝে এ ধরনের মেশিন বিতরণ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপকারভোগী কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]