ঢাকা উত্তর সিটিকে মানবিক ও জ্ঞানের নগরী হিসেবে গড়তে কাজ করছে জামায়াত : সেলিম উদ্দিন

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৪:১৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৪:১৭:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

‘যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরায় মানবতার বক্স উদ্বোধন করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঢাকা সিটিকে মানবিক নগর হিসেবে গড়ে তোলা হবে।

সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের বিপরীত পাশে বিডিআর মার্কেটে এ মানবতার বক্স উদ্বোধন করেন তিনি। এ সময় সেলিম উদ্দিন বলেন, চারশো বছরের পুরোনো ঢাকার মানবিকতা পুনরুদ্ধার করে আবারও ভ্রাতৃত্ববন্ধনের নগর হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক ও জ্ঞানের ঢাকা গড়তে জামায়াত কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নাগরিকদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবতার বক্সের মাধ্যমে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সহায়তা পাবেন। এছাড়া ‘নাগরিক সেবা ডট নেট’-এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়াও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, কারও জন্য রিজিকের ব্যবস্থা করে দিলে আল্লাহ তার রিজিক আরও বাড়িয়ে দেন। এ ধরনের মানবতার বক্স রাজধানীর বিভিন্ন বাজারে চালু করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আসন্ন কোরবানি ঈদে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।

উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুুবুল আলম, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, মহানগরী উত্তরের যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]