যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৪:১১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৪:১১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার ধুনটে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। বৃহস্প‌তিবার বেলা ১১টায় ভান্ডারবাড়ী ইউনিয়নের বা‌নিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদীর চর থেকে ১০ জন শ্রমিক নিয়ে বা‌নিয়াজান ঘাটের দিকে নৌকা‌টি রওনা দেয়। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকা‌টি ডুবে যায়। পরে স্থানীয়রা এসে ৯ জনকে উদ্ধার করে। কিন্তু গৃহবধূ আঙ্গু‌রি খাতুন (৫০) নি‌খোঁজ রয়েছেন।


ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী ব‌লেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]