​কেন্দুয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৩:৪৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৩:৪৬:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সম্প্রীতি ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। গণমাধ্যমকর্মীরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। তিনি মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সচেতন, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]