৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতা ও স্ত্রী আটক

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০২:০৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০২:০৬:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে রামু থানার পুলিশ সহযোগিতা করে।

বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় আরও তিন-চারজন মাদক কারবারি পালিয়ে যায় বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়ার বাসিন্দা ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)।

পুলিশ জানিয়েছে,
গ্রেপ্তার হওয়া নারীর স্বামী নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সি. সহসভাপতি এবং সীমান্ত চোরাচালান সিন্ডিকেটের অন্যতম ‘গডফাদার’ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত ঘিরে গড়ে ওঠা ইয়াবা ও চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, আটক নারী-পুরুষ এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হবে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]