মোংলায় ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সাত বনদস্যুর আত্মসমর্পণ

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০১:৫০:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০১:৫০:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটে মোংলার সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সাত বনদস্যু।


আত্মসমর্পণকারী দস্যুরা হলেন— সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) এবং মাহফুজ মল্লিক (৩৪)।


বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, ১৭ মে রাত ১১টার দিকে ছোট সুমন বাহিনীর প্রধানসহ সাত বনদস্যুর আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় একনলা বন্দুক, ২টি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত অভিযানে ২৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭৮ রাউন্ড তাজা কার্তুজ, ২৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ২১ জন বনদস্যুকে আটক করা হয় এবং দস্যুদের কবল থেকে ২০ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে।


ব্রিফিংয়ে পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]