যুক্তরাষ্ট্রের মতামত পর্যালোচনা করছে তেহরান

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির খসড়ার শব্দচয়ন নিয়ে পাকিস্তান বাদে ওয়াশিংটন ও তেহরান একে অপরের কাছে বার্তা আদান-প্রদান করছে বলে ইরানের নুর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নুর নিউজের তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইরানের মূল ১৪টি দফার ওপর ভিত্তি করে বেশ কয়েকবার এই বার্তা আদান-প্রদান সম্পন্ন হয়েছে।’

মুখপাত্র আরো বলেন, ‘আমরা মার্কিন পক্ষের মতামত পেয়েছি এবং বর্তমানে সেগুলো পর্যালোচনা করে দেখছি।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভীর ইরান সফরকালে ইসমাইল বাঘাই এই মন্তব্য করেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই আলোচনা মধ্যস্থতায় ইসলামাবাদ সহযোগিতা করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]