শাশুড়িকে দাফন করে ফেরার পথে জামাই নিহত

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:৫৫:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:৫৫:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শাশুড়িকে দাফন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাই আব্দুস সামাদ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় স্ত্রী মর্জিনা বেগম গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুস সামাদ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার গাণ্ডিগাড়ি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ।

বুধবার রাত ৯টায় উপজেলার মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই আব্দুল কাদের জানান, তিন ভাইসহ পরিবারের সবািই রাণীশংকৈলে উপজেলার জওগাঁও গ্রামে ভাইয়ের শাশুড়িকে দাফন শেষে বাড়ি ফেরার পথে মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর নামক স্থানে রাস্তার ওপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল।

আমরা তিন ভাই একসঙ্গে আলাদা আলাদা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় আচমকা ট্রাকের পেছন থেকে আসা মোটরসাইকেলটি আমার ভাইকে ধাক্কা দেয়। তিনি পড়ে যান এবং গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। আমার ভাবিও একই গাড়িতে ছিলেন। তিনিও গুরুতর আহত হন। তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে স্থানান্তর করেছেন।

এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী মুঠোফোনে বলেন, লাশ বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। অভিযোগকারীরা চাইলে মামলা হবে, না চাইলে জিডি মূলে ছেড়ে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]