লামায় চালককে জখম করে সিএনজি ছিনতাই

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:২৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:২৬:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান জেলার লামা উপজেলায় যাত্রীবেশে উঠে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একটি সিএনজি অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার গজালিয়া-বানিয়ারছড়া সড়কের বদরটিলা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও তিন মোটরসাইকেলচালক আহত হয়েছেন। সিএনজি অটোচালক নুর আলম (৩০) লামা পৌরসভার টিটি এন্ড ডিসি এলাকার ছোট মিয়ার ছেলে।​

সূত্র জানায়, গজালিয়া সিএনজি স্টেশন থেকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে নুর আলমের অটোতে ওঠে। গাড়িটি সড়কের বদরটিলা এলাকার নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা চালক নুর আলমের ওপর হামলে পড়ে ।

​একপর্যায়ে চালক নুর আলমকে মারধর এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে সিএনজি অটো নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।​

সড়কে চলাচলকারী মোটরসাইকেলচালকেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, নুর আলমের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি শাহজাহান কামাল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের পাশাপাশি ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]