প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিজয়ী বালকদলকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীরর অভিনন্দন

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১২:১৭:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১২:১৭:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক ও বালিকা) ২০২৬ এ সিলেট জেলা দল বালক গোয়াইনঘাটের লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীরর অভিনন্দন।

তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর আসরে গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে প্রাণঢালা অভিনন্দন। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলের এই অনন্য সাফল্য সমগ্র সিলেট বিভাগকে গর্বিত করেছে।

চমৎকার ক্রীড়ানৈপুণ্য, অসাধারণ দলগত বোঝাপড়া এবং মাঠের প্রতিটি মুহূর্তে যে অদম্য ইচ্ছা ও লড়াকু মানসিকতা আপনারা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের এই গৌরবময় জয় শুধু গোয়াইনঘাট বা সিলেট জেলার নয়, বরং পুরো বিভাগের ক্রীড়াঙ্গনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আপনাদের অদম্য এই যাত্রা অদূর ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আপনাদের অনুপ্রেরণা জোগাবে।আপনারা আমাদের ভবিষ্যৎ।

আশা রাখি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার এই ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বাংলাদেশের পতাকাকে আরও উজ্জ্বল করবেন। আমার নির্বাচনী এলাকার এই স্কুলদলের কোচ, শিক্ষক, অভিভাবক এবং অগণিত শুভাকাঙ্ক্ষীদের প্রতিও রইল বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন। ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে আপনাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]